লিড নিউজ

জামাই বাবাজি পাগল হয়ে গেছে! পথশিশু পিছন থেকে টেনে ধরে বললো “মামা”

সিলেটমিডিয়াডটকম: মানবতা বেচেঁ আছে, আর মানবতার কারণেই যিনি রাস্তায় পড়ে থাকা মানুষ যাদের আমরা পাগল বলি, যিনি পাগলদের নিয়ে কাজ করেন,
তিনি ব্যাংকার শামীম আহমেদ।
তিনি এবার পথের শিশুগুলোকে উনার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
যা হুবহু মানবপ্রেমীদের জন্য তুলে ধরা হল।

আমরা পথের শিশুগুলোকে একটু অাদর ও ভালোবাসা তো দিতে পারি!নাকি সেটাও পারবো না?অহ অামি ভুলেই গিয়েছিলাম,অামি তো অাবার উপর তলার মানুষ।অার শিশুগুলোর ঠিকানা রাস্তায়।অামার প্রেট্সিজ অাছে।কেউ দেখে ফেললে তো অাবার মান সম্মান যাবে।কেউ কেউ অাবার পাগলও বলতে পারে।শ্বশুর বাড়ি কেউ দেখলে তো কথাই নাই, জামাই বাবাজি পাগল হয়ে গেছে।অারো কত কি?

 

সত্যি অসম্ভব ভালো লাগলো কিছু সময়।অামি নিজেকে হারিয়ে ফেলেছিলাম কিছু সময়ের জন্য। পথশিশুগুলোর সাথে কিছু সময় কাটিয়ে এক অন্যরকম অনুভতি অনুভব করছিলাম।বাচ্চাগুলো অামার মোবাইলে নিজের ছবি দেখছিল অার খুব অানন্দ পাচ্ছিল।হয়তো এই প্রথম মোবাইলে নিজের ছবি দেখছিল।কেউ কেউ অাবার অামার পিঠে চড়ে বসলো।কেউ অাবার কোলে।ফুতপাত দিয়ে হেটে যাওয়া কেউ কেউ বিষয়টা বেশ অাড় চোখে দেখছিলো।অামি কোনো কিছুর তোয়াক্যা না করে শিশুগুলোকে ওদের ইচ্ছে মতো অানন্দ দেবার চেষ্টা করছিলাম।অানন্দ করতে করতে কখন যে বেশ কিছুক্ষন সময় পার হয়ে গেলো বুঝতেই পারিনি।হঠাৎ মনে হলো মোহাম্মদপুরে একটা পথশিশুর খোজে যেতে হবে।তারপর বাসায় ফিরতে হবে।মন চাচ্ছিলো না বাচ্চাগুলোকে রাস্তায় ফেলে চলে অাসতে।কিছুই করার নাই।বাস্তব বড়ই নিষ্ঠুর।চলে অাসলাম।অাসার সময় বাচ্চাগুলোর মাকে কিছু টাকা দিয়ে অাসলাম।সাথে অামার একটা ভিজিটিং কার্ড।মা কে বলে অাসলাম কখনো যদি খুব বিপদে পরে যায় তাহলে অামাকে যেনো স্বরন করে।হয়তো তেমন কিছুই করতে পারবো না।তারপরেও মনের সাহস তো দিয়ে অাসতে পেরেছি।শিশুগুলোর সাথে অানন্দ করার সময় মা টা অনেক খুশি হচ্ছিলো।চলে অাসার সময় হঠাৎ একটা বাচ্চা অামাকে পিছন থেকে পায়ে টেনে ধরে বললো “মামা”….
রাস্তার এই পথশিশুগুলোকে হয়তো কিছু সময়ের জন্য দিতে পেরেছি কিছু অানন্দ ও ভালোবাসা।অসহায় মায়ের মুখে ফুটাতে পেরেছি কিছু হাসি।অার অামি কি পেয়েছি???
অামি পেয়েছি পৃথিবীর সব্বোর্চ সুখ।

Related Articles

Back to top button