লিড নিউজহবিগঞ্জ

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার গজনাইপুর গ্রামের আজমত মিয়ার ছেলে শিমুল আহমেদ (২২) ও একই গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (২৫)।

শুক্রবার মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে প্রয়োজনীয় কাজ শেষ করে দেবপাড়া থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম গজনাইপুর যাচ্ছিলেন শিমুল ও নাঈম। পথিমধ্যে আইনগাঁও নামক স্থানে পৌঁছামাত্র সিলেট থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই শিমুল মারা যান।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পথে তিনিও মারা যান।

এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে ও তাদের নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে অনুমতি নিয়ে মরদেহ দুইটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button