
সিলেটমিডিয়াডেস্ক:ছাতকে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।
শুক্রবার সন্ধ্যায় ছাতক রেলওয়ে স্টেশন সংলগ্ন পাটোয়ারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা পৌনে ৬টায় সিলেটগামী লোকাল ট্রেন ছাতক রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে পাটোয়ারী বাড়ি এলাকায় পৌঁছলে রেলওয়ে লাইন দিয়ে হাঁটা অজ্ঞাত বৃদ্ধ ট্রেনের নিচে পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




