লিড নিউজ

ম্যারাডোনা এবার নিজের মেয়ের বিরুদ্ধে মামলা করবেন!

খেলাধুলা : দুই মেয়ে জিয়ান্নিনা ও দালমা থাকতেন দক্ষিণ আফ্রিকায়। সে কারণে আর্জেন্টিনায় বসে তাদের খোঁজ রাখতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলিয়ে আরেক হাতে দ্বিতীয় ঘড়ি পড়তেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। কিন্তু যে মেয়েদের এত ভালোবাসেন, তারাই বাবার অর্থ আত্মসাৎ করেছেন। আর তাই দুই মেয়ের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ম্যারাডোনা।

বিদেশি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বড় মেয়ে জিয়ান্নিনা (৩০) ও ছোট মেয়ে দালমার (৩০) বিরুদ্ধে সবমিলিয়ে সাড়ে ১৮ লাখ ডলার প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন ম্যারাডোনা।

দুই মেয়ে এই বিশাল অংকের টাকা উরুগুয়ের একটি ব্যাংকে স্থানান্তর করেছেন। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে ম্যারাডোনার প্রথম স্ত্রী ক্লদিয়া ভিল্লাফানেও জড়িত বলে অভিযোগ করেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর।

১৯৮৬-২০০৪ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন ম্যারাডোনা-ক্লদিয়া। এরপর ছাড়াছাড়ি হয়ে যায় দু’জনের। দুই মেয়ে মায়ের পাশেই থেকেছেন।

২০১৫ সালে এই ক্লদিয়ার বিপক্ষে ৯০ লাখ ডলার আত্মসাতের মামলা করেন ম্যারাডোনা। সেবার বাবার পাশে নয়, মাকে সাহায্য করেছিলেন দুই মেয়ে জিয়ান্নিনা-দালমা।

১৯৮৮ বিশ্বকাপজয়ী ম্যারডোনা আর্থিকভাবে পরিবারের কাছ থেকেই সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছেন। সাবেক স্ত্রী কিংবা দুই মেয়েই নয়, যে ২৭ বছর বয়সী নারী ফুটবলার রোসিও অলিভারের সঙ্গে ম্যারাডোনার প্রেমের সম্পর্ক, তার বিরুদ্ধেও ২০১৬ সালে এক কোটি ৮০ লাখ ডলার আত্মসাতের অভিযোগ করেছিলেন ৫৬ বছর বয়সী ম্যারাডোনা!

Related Articles

Back to top button