

নিউজ ডেস্ক: কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেনকে দেখতে সিলেট নগরীর শেখঘাটস্থ নিজ বাসায় যান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।
এসময় মন্ত্রী সরওয়ার হোসেনের শারীরিক অবস্থা ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন ও সুস্থতা কামনা করেন। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পুর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেবু মিয়া।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর রাতে সিলেট নগরীর শেখঘাটস্থ নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সরওয়ার হোসেন। পরদিন ভোরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শুক্রবারই ঢাকায় ধানমন্ডিস্থ বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় চিকিৎসা শেষে বর্তমানে তিনি সিলেট নগরীর শেখঘাটস্থ নিজ বাসায় অবস্থান করছেন।



