লিড নিউজসিলেট বিভাগ

১ বছরে সিলেট বিভাগে ১ হাজার ৩২ জনের প্রাণহানি

জেড.এম. শামসুল: সিলেট বিভাগে গতবছরে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নানা কারণে এক হাজার বত্রিশ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে সড়ক দূঘটনা, খুন-খারাবী, আত্মহত্যা, বজ্রপাতে, নব-জাতকের লাশ উদ্ধার, জলে ডুবে, আগুনে পুড়ে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, সংর্ঘষে, টিলা-ধ্বসে, মাটি-চাপায়, পাথর চাপায়, এ ছাড়া ও ভারতীয় খাসিয়াদের হামলার কারণেও প্রাণহানি ঘটেছে।
জানুয়ারী মাসে ৬১ জন, ফেব্রুয়ারী মাসে ৪৫ জন, মার্চ মাসে ৫১ জন, এপ্রিল মাসে ৫০ জন, মে মাসে ৮৭ জন, জুন মাসে ৮৪ জন, জুলাই মাসে ৮৪ জন , আগষ্ট মাসে ৯৫ জন, সেপ্টম্বর মাসে ৮৬ জন, অক্টোবর মাসে ৬৭ জন, নভেম্বর মাসে ৭১ জন, ডিসেম্বর মাসে ৫১ জনের প্রাণহানি ঘটে।

এদের মধ্যে নবজাতক , শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, কিশোর-কিশোরী, মহিলার সংখ্যা বেশী।
সিলেট অঞ্চলে এত প্রাণহানির ঘটনায় জনমনে আতংক দেখা দিয়েছে। পথচারীরা রাস্তায় বেরুলে দুর্ঘটনার আশংকায় ভোগতে হয়। সড়ক দুর্ঘটনা রোধে প্রদক্ষেপ নিতে,এবং যাত্রীসহ পথচারীদের দুর্ঘটনার আশংকা দূরীকরনে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে সড়ক আইন কঠোর ভাবে প্রয়োগ করা এবং সচেতনতার কোন বিকল্প নেই বলে অনেকেই মনে করছেন।

Related Articles

Back to top button