জাতীয়লিড নিউজসিলেট

২১ ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরসূচি দুদিন পেছানো হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফরের কথা থাকলেও এ সফরসূচি দুদিন পিছিয়ে আগামী ২১ ডিসেম্বর শুক্রবার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী হযরত শাজালাল (রহঃ) ও শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারতের পাশাপাশি ওই দিন দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তিনি বলেন, চলতি বছরের মধ্যে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফা সিলেট সফর। এ বছরের ৩০ জানুয়ারী সিলেট সফর করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button