খেলাধুলালিড নিউজসিলেট

বড় ব্যবধানে জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৯ রানের টার্গেট বাংলাদেশ টপকে যায় মাত্র ৩৮ ওভার ৩ বলে।

শাই হোপের ব্যাট টু ব্যাট সেঞ্চুরিতে উইন্ডিজ ১৯৯ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক ওয়ানডে ম্যাচে বাংলাদেশ বোলারদের কাছে এক প্রকার অসহায় ছিলো উইন্ডিজের ব্যাটসম্যানেরা। শুরু থেকে মেহেদী মিরাজের স্পিন ঘূর্ণীতে দাঁড়াতে পারেনি শাই হোপ ছাড়া কোন ব্যাটসম্যান। মেহেদীর ক্যারিয়ার সেরা ৪ উইকেটের বিপরীতে শাই হোপেন সেঞ্চুরিতে ৯ উইকেটে ১৯৮ রানের মাঝারি সংগ্রহ দাড় করায় উইন্ডিজ।

প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু তবে দ্বিতীয় ম্যাচে হার। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেটি দুই দলের জন্য হয়ে তাকলো সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১২টায়। উইন্ডিজের হয়ে ওপেনিং ব্যাটিং করতে নামেন চন্দরপল হেমরাজ ও আগের ম্যাচে ১৪৬ রান করে দলকে জেতানো শাই হোপ। তবে তাদের ওপেনিং জুটি সুখর হয়নি। দলীয় ১৫ রানের মাথায় মেহেদী মিরাজের শিকারে পরিণত হয় চন্দরপল মেহরাজ (৯)। দ্বিতীয় উইকেট জুটিতে ড্যারেন ব্রাভোকে সঙ্গি করে ৪২ রানের জুটি গড়েন শাই হোপ। তবে ব্রাভো মিরাজের স্টাম্পের সোজাসুজি বল উড়িয়ে মারতে গিয়ে টাইমিং মিসে বল আঘাত হানে স্টাম্পে। ফলে ২৬ বলে ১০ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি। এরপর উইকেটে আসেন উইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। তবে এই উইকেট জুটি জমে উঠার আগেই স্যামুয়েলসকে ফেরান রুবেলের বদলে ম্যাচে সুযোগ পাওয়া সাইফ উদ্দিন। শুরু থেকেই ধুঁকছিলেন স্যামুয়েলস। লড়ছিলেন টাইমিং পেতে। যখন মনে হচ্ছিল, একটু ছন্দ খুঁজে পাচ্ছেন, তখনই বোল্ড হলেন বাজে খেলে। সাইফের অফ কাটারে একটুও পা নাড়াননি স্যামুয়েলস। জায়গায় দাঁড়িয়েই করতে চেয়েছিলেন ড্রাইভ মতো। বল তার ব্যাটের কানা ছুঁয়ে উপড়ে দেয় স্টাম্প।৩২ বলে ১৯ রান করে ফিরেন তিনি ভাঙ্গে ৩৯ রানের জুটি।

অন্য প্রান্তের ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে মাত্র ৫৫ বলে নিজের ফিফটি তুলে নেন আগের ম্যাচের ১৪৬ রান করা শাই হোপ। তবে এই উইকেটে ব্যাটসম্যানেরা যে রান করতে পারে হোপের ব্যাটিং দেখে তার সঙ্গিরা উপলব্দি করতে পারেননি। যার ফলে দলীয় ৯৭ ও ৯৯ রানে আরো দুটি উইকেট হারায় উইন্ডিজ। যতবার শিমরন হেটমায়ারকে বল করেছেন ততবার ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ।দ্বিতীয় ওয়ানডেতে হেটমায়ার ক্রিজে আসার পর পেস বোলারদেরই আক্রমণে রেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেবার হেটমায়ারের উইকেট নিয়েছিলেন রুবেল হোসেন।এবার হেটমায়ার ব্যাটিংয়ে আসার পর মিরাজকে বোলিংয়ে ফেরান মাশরাফি। অফ স্পিনার দেন আস্থার প্রতিদান। এলবিডব্লিউ করে শূন্য রানে ফেরান ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যানকে। সফরে ষষ্ঠবারের মতো হেটমায়ার আউট হলেন মিরাজের বলে।স্কিড করে ভেতরে ঢোকা বল জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন হেটমায়ার। ব্যাট ছোঁয়াতে পারেননি, বল আঘাত হানে প্যাডে। যার ফলে শূণ্য রান করে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি।

২৬তম ওভারে শেষ বলে পাওয়েলকে মুশফিকুর রহিমের গ্লাবস বন্দি করে ম্যাচে নিজের ৪ উইকেট লাভ করেন ম্যাচে বাংলাদেশের সফল বোলার মেহেদী মিরাজ। ফলে ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইন্ডিজ।
রোস্টন চেজকে সঙ্গি করে ব্যাট হাতে চালিয়ে খেলতে থাকেন শাই হোপ। দলকে ৩৩.৩ ওভারে ১৩৩ রান পর্যন্ত নিয়ে যান দুজন। তবে সাকিব নতুন স্পেলে এসেই ২০ বলে ৮ রান করা চেজকে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেট দখল করেন। দলীয় আরো ১০ রান যোগ হতে আবারও উইকেটের দেখা পান সাকিব। এক বল আগে সাকিবকে ছক্কা হাঁকান অ্যালেন । আবারও সাকিবকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে মিথুনের হাতে তালুবন্তি হন।

এরপর পাওয়েল ও রোচকে মাশরাফি ফিরালে শাই হোপ সেঞ্চুরি হবে কি না সন্দেহ জাগে। তবে শেষ উইকেট জুটিতে সাকিবের করা দলীয় ৪৮ তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিজের ব্যাক টু ব্যাট সেঞ্চুরি করের শাই হোপ। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৩১ বলে ৯টি চার ও একটি চারের সাহায্যে ১০৮ রান করেন তিনি। শেষ পর্যনÍ ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে উইন্ডিজ।
বাংলাদেশের হয়ে মেহেদী মিরাজ ২৯ রানে ৪টি, মাশরাফি ৩৪ রানে ২টি, সাকিব ৪০ রানে ২টি, সাইফ উদ্দিন ৩৮ রানে ১ উইকেট লাভ করেন।

Related Articles

Back to top button