লিড নিউজ

র্যাবের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

নিউজ  ডেস্ক :  ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। তার নাম আজদ (৩০)। সে  শাহপরান থানার গইলা পাড়ার তখলেছুর রহমানের পূত্র।

শুক্রবার (৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যান্টনমেন্ট সংলগ্ন গইলাপাড়া আশা ব্যাংকের সামনে থেকে আজাদকে গ্রেফতার করা হয়।

আজাদ পুলিশ এ্যাসল্ট মামলাসহ আইন শৃংখলা বিঘ্নের  অপরাধে (দ্রুত বিচার আইন) পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী। সে সরকারি কাজে বাধাদান, গাড়ি ভাংচুরসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

বিভিন্ন সূত্রমতে জানা যায়, আজাদ এলাকায় ত্রাস হিসেবেও পরিচিত। তাকে গ্রেফতারে স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তাকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button