লিড নিউজসিলেট

নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আটক

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এস.এম.পি)। শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে শনিবার ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যাক্তিদের বিরুদ্ধে এস.এম.পির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বেশিরভাগই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এস.এম.পির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

তিনি বলেন- মোট ১৩ জনের মধ্যে ১১ জন নিয়মিত মামলার আসামী এবং ২ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তবে তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাঁর জানা নেই বলে তিনি জানান।

Related Articles

Back to top button