লিড নিউজ

জগন্নাথপুরে বজ্রপাতে নিহত ২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে বজ্রপাতে দুজনের মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের তাজুদ মিয়ার পুত্র স্থানীয় আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুজাত মিয়া (১৬)। বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

শনিবার সকালে এ দুজনের মৃত্যু হয়। অপরজন হলেন একই ইউনিয়নের কামারখাল গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে আবদুল আহাদ (৪৫)। তিনি হাওড়ে মাছ শিকার করতে গেলে বজ্রপাতে তাঁর মৃত্যু ঘটে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বজ্রপাতে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button