

স্টেডিয়াম থেকে : সিলেটের অভিষেক টেস্টে অভিষিক্ত হয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও ইমরুল কায়েস।
ইমরুল গত ফেব্রæয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেন। এছাড়া গেল বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অভিষেক হয়েছিল শান্তর। এরপর দীর্ঘদিন শেষে তিনি ফিরেছেন স্কোয়াডে।
এ ম্যাচে উইকেটকিপিং করছেন মুশফিকুর রহিম। গেল বছর মুশফিককে কিপিং থেকে সরিয়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট থেকে এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন হয়েছে। চোটের জন্য স্কোয়াডে নেই তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আর স্কোয়াডে জায়গা হয়নি কামরুল ইসলাম রাব্বি ও নুরুল হাসান সোহানের।
ম্যাচে বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ রাহী।




