লিড নিউজ
বিয়ানীবাজারে ২ জামায়াত নেতা গ্রেফতার


বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ জামায়াত নেতা গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়া গ্রামের মঈন উদ্দিনের পুত্র সুলতান আহমদ (৩২), ফারুক উদ্দিনের পুত্র কামরান আহমদ (২০)।
তাদেরকে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে খাসাড়িপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী।




