খেলাধুলালিড নিউজ

প্রথম আধা ঘণ্টা নির্বিঘ্নেই পার করলেন লিটন-ইমরুল

অনলাইন ডেস্ক: জয়ের লক্ষ্য ৩২১ রান। চতুর্থ ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাই অনেকটাই ব্যাকফুটে টাইগাররা।

তবে দলকে ভরসা দিচ্ছেন দুই ওপেনার লিটন দাস আর ইমরুল কায়েস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে আগের দিন শেষ বিকেলে কোনো বিপদ ঘটেনি। চতুর্থ দিন সকালেও প্রথম আধা ঘন্টা নির্বিঘ্নে পার করে দিয়েছে এই জুটি।

ওপেনিং জুটির উপরই এই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ভর করছে। লিটন-ইমরুলের জুটিটা যত বড় হবে, ততই লাভ বাংলাদেশের। পরের ব্যাটসম্যানরা তাতে নির্ভার হয়ে খেলতে পারবেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৪৩ রান। লিটন ৬৫ বলে ২১ আর ইমরুল ৪৯ বলে ২২ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম ইনিংসের ব্যাটিংটাই একদম কোনঠাসা করে দিয়েছে বাংলাদেশকে। জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে টাইগাররা অলআউট হয়ে যায় মাত্র ১৪৩ রানে।

Related Articles

Back to top button