লিড নিউজ
ওসমানীনগরে অস্ত্রসহ আটক ২


নিউজ ডেস্ক: সিলেট ওসমানীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাদের আটক ও জিজ্ঞাসাবাদে তাদের নিকট রক্ষিত অস্ত্রটি উদ্ধার করা হয়। আটকৃতরা হল- ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের পশ্চিমগাঁওয়ের মৃত সমেদ আলীর ছেলে মো. মাখন মিয়া(৬৫) ও একই গ্রামের মো. মাখন মিয়ার ছেলে আকবুব আলী(২৩)।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্যাহ পুলিশ সদস্যদের সহযোগিতায় দুই সন্দেভাজন ব্যাক্তিকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তাদের বসত ঘরের বেডের নিচে রক্ষিত অস্ত্রটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানানো হয় ।




