সিলেটে বিএনপির বিক্ষোভ মঙ্গলবার


নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।
অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসুচীতে উপস্থিত থেকে সমাবেশকে সফল করার জন্য সর্বস্থরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।




