লিড নিউজ

প্রথম ম্যাচেই সিলেটের দূর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক : প্রথম ম্যাচেই দূর্দান্ত জয় তুলে নিল সিলেট।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ঢাকা ডাইনামাইটস এর বিপক্ষে জয় ছিনিয়ে নিলো সিলেট সিক্সার্স। ১৯ বল হাতে রেখেই উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩৭ রানের মামুলি লক্ষ পেরিয়ে গেলো সিলেট সিক্সার্স। তবে ১৫ অভার ৩ বলের সময় আদিল রশিদের বলে ক্যাচ তুলে দিয়ে ৬৩ রানে বিদায় নেন আন্দ্রে ফ্লেচার। এর পর সাব্বির রহমানকে নিয়ে সিলেট সিক্সার্সকে জয়ের বন্দরে নিয়ে যান শ্রীলঙ্কান বা হাতি ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। ৪৮ বলে ৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট সিক্সার্সকে ১৩৭ রানের লক্ষ ছুড়ে দিয়েছিলো ঢাকা ডায়নামাইটস। কুমার সাঙ্গাকারার ৩২, এভিন লুইসের ২৬ ও সাকিবের ২৩ রানের উপর ভর করে এ লক্ষ দাড় করিয়েছিলো ঢাকা।

বোলিংয়ে নাসির হোসেন, আবুল হাসান ও লিয়াম প্লাঙ্কেন্ট প্রত্যেকে সিলেটের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন।

এদিকে, এই প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফ্রেঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটলীগ এর আসর হিসেবে নির্বাচন করা হয়। এই নিয়ে সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। এমনকি খেলা শুরুর ঘন্টাখানের আগে থেকেই প্লেয়ারদেরকে অনুপ্রেরণা দিতে দর্শকেরা প্লে-কার্ড, ব্যানার ও ফেস্টনু নিয়ে এসেছেন। বিপিএলকে কেন্দ্র করে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পাড়া জনসমুদ্রে পরিনত হয়। স্টেডিয়ামে তিল ধারনার জায়গা নেই।

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ইভেন্টকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গ্রিন গ্যালারিসহ ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে পর্যাপ্ত গোপন ক্যামেরা বসানো হয়েছে। স্টেডিয়াম, প্রবেশপথ ও নগরীর গুরুত্বপূর্ণ সড়কে করা হয়েছে সাজসজ্জার কাজ।

বিপিএল আয়োজনকে সামনে রেখে খেলার মাঠ ছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে গোপন ক্যামেরা। পোশাক ও সাদা পোশাকের পুলিশের র‌্যাব ও বিজিবি আইন-শৃঙ্খলা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।

Related Articles

Back to top button