লিড নিউজ

শাবিপ্রবি ইংরেজি বিভাগের শিক্ষা সফর সম্পন্ন

মিছবা উল হক চৌধুরী, শাবিপ্রবি থেকে: বছরজুড়ে ক্লাস,টার্মটেস্ট,সেমিনার পেপার আর সেমিস্টার ফাইনালের চাপ;এক মুহূর্ত দম ফেলার ফুরসত নেই! এসবের মধ্যে প্রকৃতির মাঝে আনন্দ ভ্রমণ নি:সন্দেহে শিক্ষার্থীদের নতুম উদ্যমে ক্লাস করার অনুপ্রেরণা যোগায়।

1

বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল্যয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের কথা। বছরজুড়ে টানা ক্লাসে শ্রান্ত ক্লান্ত শিক্ষার্থীদের একঘেঁয়েমি দূর করতে শাবিপ্রবি ইংরেজি বিভাগ প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষা সফরের আয়োজন করেছে। ‘আ্য জার্নি টু ন্যাচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৮ই মার্চ বিভাগের প্রাক্তন ও বর্তমানে অধ্যয়নরত প্রায় ১৮৫ জন শিক্ষার্থীরা এতে অংশ নেয়। শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের নিমিত্তে ইংরেজি বিভাগের ৫ জন শিক্ষক এ শিক্ষা সফরে অংশ নেন।

 

শিক্ষা সফরের স্থান ছিল হবিগঞ্জের চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান। বৃষ্টিস্নাত সকাল, শাবিপ্রবি ক্যাম্পাস তখনো জমে ওঠেনি। বৈরি আবহাওয়া উপেক্ষা করে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং ‘ই’ এর সামনে জড়ো হয়। ক্রমেই কলেবর বাড়তে থাকে। ঘড়ির কাটায় তখন ৯টা বেজে ৩০ মিনিট।

2

সকালের নাস্তা ক্যাম্পাসে সেরেই ইংরেজি বিভাগের প্রায় ১৮৫ জন শিক্ষার্থী নিয়ে সাতছড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় তিনটি বাস। হৈ-হুল্লুড়, নাচ,গান আর হর্ষ ধ্বনিতে কেটে যায় পুরোটা সময়। প্রিয় শিক্ষকের মুখে গান ছিল শিক্ষার্থীদের কাছে বাড়তি পাওনা। দুপুরে সূর্য্যি মামা যখন মাথার উপর থেকে সরে পড়েন তখন বাস তিনটি সাতছড়িতে পৌছায়। তার কিছুক্ষণ পর সারি সারি পাম গাছের নিচে দুপুরের খাবার খাওয়ার বন্দোবস্ত হয়।

 

দুপুরের খাবার খাওয়া শেষে দলবেধে ঘুরতে বের হয় সবাই। ঘন্টাখানিক ভ্রমণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য রাখেন শাবিপ্রবি আধুনিক ভাষা ইন্সটিটিউট এর পরিচালক, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।

 

তিনি তার বক্তব্যে বলেন, আমরা প্রতিবছর নিয়মিত শিক্ষাসফরের নিমিত্তে আমাদের বিভাগের একাডেমিক ক্যালেন্ডারে দিনক্ষণ ঠিক করে নিব। তিনি বলেন, আমি বিশ্বাস করি শিক্ষা সফর আমার শিক্ষার্থীদের পাঠে অধিকতর মনযোগী করে তুলবে। শিক্ষা সফরে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ইংলিশ কাউন্সিলের কো-অর্ডিনেটর সহকারি অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, কোষাধ্যক্ষ প্রভাষক শেহরীন ফেরদৌস, সহকারি অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিসবাহ উদ্দিন, প্রভাষক মো. আবু হেনা পহিল।

Related Articles

Back to top button