লিড নিউজ

বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধ্বসে নিহত ১

সিলেটমিডিয়াডটকম: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসের পূর্বপাশের প্রাচীরের দেয়াল ধসে পড়েছে। ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে দেয়ালটি ধসে পড়ে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

ওসি জানান, কাস্টমস হাউজের পেছনে দেয়ালের পাশে ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় দেয়াল ধসে পড়লে শ্রমিকরা দেয়ালের নিচে চাপা পড়েন।

মৃত অবস্থায় একজনকে উদ্ধার করা হলেও দেয়ালের নিচে আরও কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নামপরিচয় জানা যায়নি।

Related Articles

Back to top button