লিড নিউজসারাদেশ

৫০০ বোতল ফেনসিডিল, প্রাইভেটকারসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক : রাজশাহী নগরীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বড়বনগ্রাম ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুরের ফজর আলীর ছেলে বকুল আলী (৩০) ও নগরীর বড়বনগ্রাম এলাকার শামসুল মিয়ার ছেলে মজিবুর রহমান (২৯)।

রাতেই এঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় রোববার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতে তোলে পুলিশ। পরে আদালত তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের পর রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বড়বনগ্রাম ফুলতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় ওই দুজনকে গ্রেফতার করা হয়। ফেনসিডিল বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। পরে এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ইফতেখায়ের আলম।

Related Articles

Back to top button