লিড নিউজ

বিরশ্রী আওয়ামীলীগ প্রার্থীর ভরাডুবির সংবাদে প্রতিবাদ

নিউজ ডেস্ক:  জকিগঞ্জ উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়ন পরিষদের সদ্য সমাপ্ত উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার নৌকা প্রতীকে পরিকিল্পিত ভাবে পরাজিত করা হয়েছে এমন সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন  জকিগঞ্জ উপজেলা ও বিরশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

গত ২৩ এপ্রিল স্থানীয় দৈনিক  শ্যামল সিলেটে  “বিরশ্রীতে আ‘লীগ প্রার্থীর ভরাডুবি যে কারণে” এমন সংবাদ আ’লীগ নেতৃবৃন্দের চোঁখে পড়ে। এমন কাল্পনিক সংবাদ প্রকাশ করে আ’লীগ নেতাকর্মীদের অবমাননা  করা হযেছে। প্রতিহিংসা বশত রাজনৈতিক নেতৃবৃন্দকে  হেয় করার জন্য এমন সংবাদ করা হয়েছে। সংবাদ প্রকাশ করা হয়েছে জকিগঞ্জের সিলেট জেলা ও মহানগর আ’লীগের প্রভাবশালী দুই নেতার প্রত্যক্ষ ইন্ধনে নৌকার ভরাডুবি হয়েছে।

এছাড়া বিরশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিদ্দেক আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক (বনুকা), বিরশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জহির উদ্দিন, ইসলাম উদ্দিন, ফয়জুর রহমান (রসমান), নিয়াজ আলী (বকুল) প্রকাশ্য নৌকার বিরুদ্ধে কাজ করেছেন যার কারণে নৌকা পরাজিত হয়েছে।

কিন্তু প্রকৃত সত্য হল সদ্য সমাপ্ত নির্বাচনে বিরশ্রী ইউনিয়ন আওয়মীলীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির সহোচর হারিছ চৌধুরীর ঘনিষ্ট আব্দুস সাত্তার উপজেলা আওয়ামীলীগের গোটিকয়েক প্রভাবশালী নেতাদের যোগসাজসে নৌকা প্রতীক দেওয়া হয়।

এতে তৃণমূল নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন। এছাড়া একজন রাজাকারের সন্তানকে এই ইউ/পিতে প্রার্থী দেওয়ার কারণে এ অনাকাঙ্খিত পরাজয় ঘটেছে। চেয়ারম্যান প্রার্থী আব্দুস সাত্তার পিতা একজন রাজাকার ছিলেন। ১৯৭১ সালে জকিগঞ্জ মুক্ত হলে নভেম্বর মাসে শেষ সপ্তাহে মুক্তিযোদ্ধা আকতার আলীর নেতৃত্বে একজন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার পিতা রাজাকার কামান্ডার জছির উদ্দিন উরফে যতই মেম্বারকে হত্যা করা হয়।

তার পরিবারে এখনও রাজাকারের সেই চেহারা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার বরাবরে বিগত ৫ই মার্চ ২০১৬ ইং তারিখে একটি অভিযোগ দাখিল করা হয়। হিন্দু সম্প্রদায় ও মুক্তিযোদ্ধা পরিবার বর্গ সহ সবাই জছির উদ্দিনের ১৯৭১ সালের রাজাকারী কর্মকান্ডের কথা ভুলেন নাই। যার খেসারত দিতে হয়েছে এই নির্বাচনে।

এছাড়াও রাজাকার পরিবারের এই সন্তান আব্দুস সাত্তার বিগত ২০১৬ সালের ইউ/পি নির্বাচনে নৌকার প্রার্থী সদ্য প্রয়াত ইউনুছ আলীর বিপক্ষে একজন স্বতন্ত্র প্রার্থী ছালেহ আহমদ সালুর (চশমা প্রতীক) পক্ষে সুকৌশলে নৌকার বিপক্ষে কাজ করেছেন। তাহার বিগত সময়ে এহেন কর্মকান্ডে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হল জননেত্রীর নৌকা প্রতীক। তাই আমরা মনে করি আব্দুস সাত্তার নিজেই নৌকা প্রতীক পরাজয়ের জন্য একমাত্র দায়ী। কিন্তু আওয়ামীলীগের নেতৃবৃন্দের মানসম্মান ক্ষুন্ন করতে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেন উপজেলার আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক (বনুকা), বিরশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দেক আলী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নিয়াজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক। এর পরও আমরা দলিয় সিদ্বান্তকে স্বাগত জানিয়ে, বিরশ্রী ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি।

Related Articles

Back to top button