লিড নিউজসিলেট বিভাগহবিগঞ্জ

নিজ সন্তানকে গলাটিপে হত্যা করল পাষণ্ড পিতা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুর রেলস্টেশনে এনামুল হক শাকিল (৭) নামে শিশু সন্তানকে গলাটিপে হত্যা করেছে পাষণ্ড পিতা ইমান আলী।

রোববার সকাল ১১টার দিকে বাহুবল থানার ওসি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান- নেশাগ্রস্ত পিতা সন্তানকে গলাটিপে হত্যা করেছে। শনিবার মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পাষণ্ড পিতা পলাতক রয়েছে।

নিহত শাকিলের ছোট ভাইয়ের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া আক্তার বলেন, রাতে নেশাগ্রস্ত ইমান আলীর সাথে স্ত্রী ঝগড়া হয়। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই সন্তান হত্যার ঘটনা হতে পারে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, শনিবার মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনে পিতার হাতে সন্তান হত্যার ঘটনাটি শুনেছি।

Related Articles

Back to top button