লিড নিউজ
দুই উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে : অতিরিক্ত ডিআইজি


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার ওসমানীনগর এবং বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমন তথ্য জানিয়েছেন সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগরের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে এমন কথা বলেন তিনি।
নজরুল ইসলাম বলেন, কঠোর নিরাপত্তায় উভয় উপজেলায় ভোট গ্রহণ কার্যক্রম চলছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



