খেলাধুলালিড নিউজ

চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি শক্তিশালি তাজিকিস্তান

অনলাইন ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়াম থেকেঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবারের খেলায় ‘এ’ গ্রুপে সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেপাল ও মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের।

দু’দল এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে। তবে দু’বারই হেরেছে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল নেপাল। ফিফা র্যাং কিংয়েও পিছিয়ে বাল গোপাল মহারজনের দল নেপাল। নেপালের অবস্থান ১৬০ এবং তাজিকিস্তানের ১২০। এই গ্রুপের আরেক প্রতিপক্ষ শক্তিশালী ফিলিস্তিন।

২০১৬ সালের ২২ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বাহরাইন যুব দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল। এছাড়া গত মাসে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ আসরে খেলে নেপাল। বাংলাদেশকে হারিয়েই শেষ চারে নাম লিখিয়েছিল তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে মালদ্বীপের কাছে হেরে যায়।

বাংলাদেশের পরিবেশের সঙ্গে খুব সহজেই নিজেদের মানিয়ে নিতে পারে হিমালয়ের দেশটির খেলোয়াড়রা। যদিও কন্ডিশন অনুকূল তাদের জন্য। কিন্তু প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তাছাড়া ফিজিক্যাল ফিটনেসেও তারা পিছিয়ে তাজিকদের চেয়ে। তবে এ নিয়ে ভাবিত-ভীত নয় নেপাল।

Related Articles

Back to top button