লিড নিউজ

গোয়াইনঘাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক ডাকাতি মামলার আসামী এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। সে উপজেলার ছোটখেল গ্রামের মৃত আব্দুস শহীদ মিয়ার পুত্র জয়নাল আবেদীন (৪০)।

অপরদিকে থানা পুলিশের পৃথক অভিযানে শুক্রবার রাতে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকা থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই এলাকার ছমেদ আলীর পুত্র রহমত আলী নামক আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়’র নেতৃত্বে অভিযান চালিয়ে ছোটখেল এলাকা থেকে জয়নালকে আটক করা হয়।

থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় পৃথক অভিযানে ডাকাত ও মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কুখ্যাত ডাকাত জয়নাল’র বিরোদ্ধে গোয়াইনঘাট থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

Related Articles

Back to top button