সিলেট
প্রাথমিকে গোলাপগঞ্জের তাছনিয়ার গোল্ডেন A+ অর্জন


কে.এম. সুহেল আহমদ: সিলেট গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী কুশিয়ারা তীরবর্তী অঞ্চলের বুধবারীবাজার ইউনিয়নের ১নং বাগিরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের পিএসসি পরীক্ষায় মোছাঃ তাছনিয়া ইসলাম জলি জিপিএ-৫(গোল্ডেন এ+) পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। সে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বনগ্রামের (উত্তরবাড়ী) মোঃ সমছুল ইসলাম(মেম্বার) এর কন্যা।
তার এ অনন্য কৃতিত্বের জন্য সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ আত্মীয়স্বজন ও পিতা-মাতা ও মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ভবিষ্যতে সে একজন ভাল ডাক্তার হয়ে সমাজের গরীব- দুস্থদের চিকিৎসা সেবায় নিয়োজিত রাখতে এবং অন্যান্য পরীক্ষায় আরো ভাল ফলাফল অর্জন করতে চায়। তাই সে সবার কাছে দোয়া প্রার্থী




