সিলেট

জনতা ব্যাংকের পার্কিং থেকে মোটরসাইকেল চুরি

সিলেটমিডিয়াডেস্ক:সিলেটের কুমারগাওস্থ জনতা ব্যাংকের পার্কিং থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার কুমারগাও জনতা ব্যাংক শাখায় গ্যাস বিল দিতে এসে হানিফ মোহাম্মদ নামের এক ব্যক্তির টিভিএস এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। টিয়া রঙের ১৫০ সিসি এপাচি মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট ল-১১-৯০৫৬।

হানিফ মোহাম্মদ জানান, কুমারগাও জনতা ব্যাংকের পার্কিং থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে কে বা কারা পার্কিংয়ে রাখা মোটরসাইকেলটি লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে এসএমপি’র জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৩১৫) করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোটরসাইকেলের সন্ধান পাননি বলে জানান তিনি।

Related Articles

Back to top button