লিড নিউজ
কী ছিল নিহত পাইলটের ফেইসবুকে শেষ স্ট্যাটাস?


সিলেট মিডিয়া ডেস্ক: ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউএস বাংলার প্রথম নারী পাইলট প্রিথুলা রশিদ নিহত হয়েছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।ফেইসবুকের শেষ স্ট্যাটাসে প্রিথুলা লিখেছিলেন, ‘খোদা হাফেজ’।
ইথিওপিয়া বিমানবন্দরে গত ১৮ জানুয়ারি দেয়া ওই স্ট্যাটাসের পর তিনি আর কোনো স্ট্যাটাস লেখেননি। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বুলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসার সময় তিনি এ স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে তিনি আর কোনো স্ট্যাটাস দেননি। এরপর তিনি শুধু (গত ৩ ফেব্রুয়ারি) তার প্রিয় বিড়ালকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন।




