লিড নিউজসিলেট বিভাগহবিগঞ্জ

হবিগঞ্জে অটোরিকশার চাপায় পথচারী নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি অটোরিকশার চাপায় কালা চান দাশ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত কালা চান দাশ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, কালা চান দাশ নামের ওই ব্যক্তি বাড়ি থেকে শ্রীকুটা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীকুটা বাজারের কাছাকাছি পৌঁছে রাস্তা পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button