কর্মসূচি ঘোষণা করল সেতুবন্ধন সামাজিক সংঘ


নিউজ ডেস্ক: শিশুশ্রম, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করার লক্ষ্যে বনায়ন ও গবাদিপশুর খামার স্থাপন, নারীর উন্নয়নে সেলাই প্রশিক্ষণ সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক সংগঠন-‘সেতুবন্ধন সামাজিক সংঘ’।
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক সংগঠন সেতুবন্ধন সামাজিক সংঘ। গতকাল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কর্মসূচি ঘোষণা করা হয়। সেতুন্ধন সামাজিক সংঘের সাধারণ সম্পাদক খোরশেদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এলাকার মৌলবাদীদের একটি অংশ তাদের কার্যক্রমকে প্রতিহত করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ধর্মীয় গোঁড়ামির কারণে এখনও বাল্যবিবাহের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ফলে প্রায়ই বাল্যবিবাহের মতো বেআইনী কর্মকা- পরিচালিত হতে দেখা যায়। টিমওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেতুবন্ধন সামাজিক সংঘ। আগামীতে বাল্যবিবাহ ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ধর্ষণের সব খবর সংবাদপত্র ও সংবাদকর্মীদের কাছে আসে না। গ্রামের অনেক দরিদ্র মেয়েকে প্রায়ই বলাৎকারের শিকার হতে হচ্ছে যা প্রতিরোধ করার জন্যে সেতুবন্ধন সামাজিক সংঘ সক্রিয় সরব হয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। ইসলামের দোহাই দিয়ে মৌলবাদীরা সেতুবন্ধনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।




