লিড নিউজ

ড.জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের

নিউজ ডেস্ক::  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপরে হামলার ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন এ অভিযোগ দায়ের করেন। রবিবার (৪ মার্চ) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) একথা জানিয়েছেন।

তিনি বলেন, থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ অভিযোগটি তদন্ত করে দেখছে। অভিযোগে কারও নাম দেওয়া হয়নি। তবে প্রধান আসামি করা হবে ফয়জুর রহমান ফয়জুলকে।

 

Related Articles

Back to top button