লিড নিউজ

সরিষাবাড়ীতে হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভার নাওগোলা গ্রামে বুধবার রাতে অভিযান চালিয়ে ফারুক হোসেন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পৌরসভার নাওগোলা গ্রামের শামসুল হকের ছেলে ফারুক হোসেন এলাকায় দীর্ঘ দিন যাবত বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলো। বুধবার রাতে একই এলাকার পাকা রাস্তায় হিরোইন বিক্রি করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই ঈমান আলীর নেতৃত্বে সরিষাবাড়ী থানা পুলিশ ওই এলাকায় সাড়াশী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন কে  ৪ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ রেজাউল ইসলাম খান জানান, ফারুক হোসেন কে ৪ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Related Articles

Back to top button