পুরো গ্রামের বিরুদ্ধে বিকাশ: গ্রামবাসীর ক্ষোভ


শাল্লা প্রতিনিধি: হাজারো বছরের পূর্বে সমাজ ব্যবস্থা কায়েম করতে এখনো কিছু মানুষ বর্তমান সমাজে দেখা যায়। একসময় ছিল ব্রাক্ষণ্যবাদ প্রথা। তখন ব্রাক্ষণগণ সমাজ পরিচালনা করতেন। বর্তমান সনাতনী সমাজ ব্যবস্থায় তাদের কাজ হচ্ছে পৌরহিত করা। সেই পবিত্র কাজটি থেকে দুরে সরে ব্রাক্ষণ বিকাশ চক্রবর্তী আনন্দপুর গ্রামে এককছত্র আদিপত্য কায়েম করতে চাচ্ছেন। বুধবার ১৭ মে আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজারে বিকাশ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, গত ১৫ মার্চ শাল্লা উপজেলার আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ এসএমসি গঠনের জন্য এক সাধারণ সভার আয়োজন করেন।
উক্ত সভায় উপস্থিত অভিভাবকদের সম্মতিক্রমে ৩জন পুরুষ ও ৩মহিলাকে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে প্রস্তাবিত তালিকায় নাম উল্লেখ করে স্থানীয় সাংসদ বরাবরে মনোনয়নের জন্য প্রেরণ করা হয়। এতে ধূর্ত প্রকৃতির বিকাশ চক্রবর্তী পুরো গ্রামকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে এ কমিটি করতে দেবে না বলে গ্রামে চ্যালেঞ্জ করে।
ফলে গ্রামের শান্তি – শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা বিরাজ করায় গ্রামবাসী তার উপর ক্ষুব্ধ।
এব্যপারে মাননীয় সাংসদের নির্বাচিত বিদ্যোৎসাহীর সদস্য পান্ডব চন্দ্র দাস বলেন, বিকাশ চক্রবর্তীর চ্যালেঞ্জর কোনো ভিত্তি নেই। তিনি নিজেই বিদ্যোৎসাহির সদস্যদের তালিকা প্রস্তুত করেন। এছাড়াও গ্রামে তিনি দু-নম্বর লোক হিসেবে পরিচিত। তিনি আরো বলেন, মাস কয়েক আগে ঠিকাদার দ্বীপক কান্তি সরকারের বালু ও পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে ধূর্ত বিকাশ চক্রবর্তী । পরে উক্ত ঠিকাদারের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে পার পায়।
গ্রামবাসীর সহিত কথা বলে জানা যায়, বিকাশ চক্রবর্তী এমনি একজন ব্রাহ্মণ যিনি পৌরহিত্য বাদ দিয়ে গ্রামে বিশিষ্ট রাজনৈতিক নেতা হওয়ার চেষ্টা করছে। এব্যপারে আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত
কুমার রায় বলেন, বিকাশ চক্রবর্তীর চ্যালেঞ্জ সত্য নয়। তিনি নিজেই বিদ্যোাৎসাহীর প্রস্তাবিত সদস্যের তালিকা তৈরি করেন। একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে এমন ভিত্তিহীন চ্যালেঞ্জর তীব্র নিন্দা জানাই।
এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, বিকাশ চক্রবর্তী ভিত্তিহীন একটি অভিযোগ করেছে মাননীয় সাংসদ বরাবর। যা মাননীয় সাংসদ আমলে নেননি।




