দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন- জয়নাল আবেদিন, ফজলুর রহমান, আলাউদ্দিন, আবদুল হেকিম, আলী হোসেন, আবদুল হান্নান মিয়া, জোসনা বেগম, মমতাজ বেগম ও জোসনা।
২০১৬-১৭ অর্থবছরে এলজিএসপি-৩’র ২১ লক্ষ ১ হাজার টাকা বরাদ্দ আসলেও কোনো সভা না করেই সদস্যদের স্বাক্ষর ছাড়াই চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ মনগড়া প্রকল্প জমা দিয়েছেন। তাছাড়া ২০১৭-১৮ অর্থ বছরে টিআর, কাবিখা, কাবিটা ও কর্মসৃজন প্রকল্পের ১৩ লক্ষ ৯২ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেলে এসব বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে আলাদা কমিটি থাকা সত্ত্বেও কোনো কমিটিকে নিয়ে সভা করেননি তিনি। এছাড়া ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি বাবদ আদায়কৃত টাকা সরকারি স্টক রেজিস্টারে জমা না করে নিজেই আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ। এতে রাজস্ব আয় থেকে শুধু সরকারই বঞ্চিত হচ্ছে না, ন্যায্য পাওনা থেকে ইউনিয়নবাসীও বঞ্চিত হচ্ছেন।




