লিড নিউজ

এসএমপির নয়া মুখপাত্র আবদুল ওয়াহাব

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস শাখার দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি বর্তমান মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. জেদান আল মুসা জায়গায় দায়িত্ব পালন করবেন। জেদান আল মুসা শান্তিরক্ষা মিশনে আগামী ৫ নভেম্বর দক্ষিণ সুদান যাচ্ছেন।

এসএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেদান আল মুসা ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগেও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দারফুরে ১ বছর ৪ মাস কর্মরত ছিলেন। এবার তিনি সাউথ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করবেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

এছাড়া তিনি সাতক্ষীরা জেলা পুলিশ, সিলেট ডিআইজি অফিসের স্টাফ অফিসার, কিশোরগঞ্জ, নরসিংদী জেলা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে তিনি দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া জেদান আল মুসা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজিতে বিএসসি (অনার্স) ও এমএস ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৩ সালের ১৮ এপ্রিল এসএমপিতে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে যোগদান করেন।এসএমপিতে যোগদানের শুরুতে তিনি অতিরিক্ত উপ-কমিশনার (অর্থ ও হিসাব) শাখায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার এবং দীর্ঘ ৪ বছর ৬ মাস যাবৎ তিনি অতিরিক্ত উপকমিশনার দক্ষিণের দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৬ সালের ৩০ নভেম্বর থেকে এসএমপির মিডিয়া কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গোয়াল গ্রামের বাসিন্দা জেদান ব্যক্তিগত জীবনে বিবাহিত। তাঁর স্ত্রী ফারিহা বিনতে হক একজন গৃহিণী। জেদান আল মুসা ও ফারিহার লাবীবা ও জাহিত নামের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আগামী ৫ নভেম্বর সাউথ সুদানে শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণ এবং সফলতার জন্য তিনি সকলের দুআ কামনা করেছেন। তিনি সিলেটে কর্মরত কালীন সময়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করায় সিলেটের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Back to top button