লিড নিউজসারাদেশ

মানসিক ভারসাম্যহীনদের সেবা ও পুনর্বাসনের লক্ষে সচেতন মুলক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: সমাজের বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষের সচেতনমুলক জন্য রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের নিয়ে (আমরা যাদের পাগল বলি) ব্যাংকার শামীম আহমেদের উদ্যোগে মানসিক ভারসাম্যহীনদের সেবা ও পুনর্বাসনের লক্ষে জনসচেতন মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০জুলাই) সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগন্জ লন্চ ঘাটে মানসিক ভারসাম্যহীনদের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসচেতন মুলক ক্যাম্পেইন অায়োজন করা হয়। এতে অংশ গ্রহন করেন ব্যাংকার শামীম আহমদের ফেসবুক বন্ধু Mosammat Hosneara Akter এর ছেলে রাফি ও মেয়ে রাফা সহ সলিমগন্জের বেশ কিছু সাধারন জনগন।
ক্যাম্পেইনে ব্যাংকার শামীম আহমেদ বলেন, মানুষের সেবা করা একটা উত্তম কাজ, বাংলাদেশে অনেকেই অনেক সামাজিক কাজে জড়িত, কিন্তু মানসিক ভারসাম্যহীন আমরা যাদের পাগল বলি, তাদের নিয়ে কেউ কাজ করে না।
তাই আমাদের উদ্যোগ, আমাদের ফেসবুকে বিভিন্ন পোগ্রাম দেখে দেশ বিদেশে আমাদের অনেক ভলান্টিয়ার বাড়ছে।
আমরা চাই দেশের আনাছে কানাছে রাস্তায় কোন অসহায় মানুষ যেন পড়ে না থাকে। কারণ, উনারা কারো মা-বোন অথবা বাবা বা ভাই।

Related Articles

Back to top button