জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ফুজালা পরিষদ কানাইঘাটের কাউন্সিল সম্পন্ন


কানাইঘাট প্রতিনিধি : কালবোশেখির পড়ন্ত বিকেলে গভীর আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার স্নাতকোত্তরদের একমাত্র সংগঠন ‘ফুজালা পরিষদ’ কানাইঘাট উপজেলা শাখার কাউন্সিল। বিকেল তিনটা থেকে জামেয়া ইসলামিয়া রাজাগঞ্জের শিক্ষাসচিব ও শাইখুল হাদীস মুহতারাম আহমদ আলির সভাপতিত্বে শুরু আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুজালা পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মোগলাবাজারি।
আহবায়ক শামসীর হারুনুর রশীদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মুহতারাম মুখলিছুর রহমান রাজাগঞ্জী, সহসাধারণ সম্পাদক মাওলানা ফয়যুর রহমান মোহাম্মদপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ গোলাপগঞ্জী, মাওলানা সালিম আহমদ চৌধুরী।
অর্ধশতাধিক ফুজালাদের উপস্থিতিতে কণ্ঠভোটে কাউন্সিল সম্পন্ন করেন অতিথিরা। সিনিয়র ফাজিল মাওলানা আহমদ আলিকে প্রধান উপদেষ্টা করে পাঁচটি পদে নির্বাচন হয়। তম্মধ্যে সভাপতি পদে মাওলানা শামসীর হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক পদে মাওলানা এনামুল হাসান, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা শাহিন আজ্জাম, প্রচার সম্পাদক পদে মাওলানা আবু ইউসুফ, অর্থসম্পাদক পদে মাওলানা আব্দুল্লাহকে চুড়ান্ত করা হয়।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা সালিম আহমদ, মাওলানা আবুল বশরসহ ইউনিয়নভিত্তিক নয় জন সদস্য নির্বাচন করা হয়।
উল্লেখ্য, ফুজালা পরিষদের সংবিধান প্রণয়ন হলে সে আলোকে কমিটির বিভিন্ন পদে সংযোজন-বিয়োজনসহ রূপরেখা চুড়ান্ত হবে।




