লিড নিউজ

মদ্পানে মেয়র প্রার্থীর মৃত্যু- রাজশাহী

এসবিএন ডেস্ক: রাজশাহীর আড়ানী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বাবলু হোসেন অতিরিক্তি মদ্পানে মারা গেছেন। বুধবার দিবাগত রাতে মদপান করে অসুস্থ্ হন তিনি। বৃহস্পতিবার সকালে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবলু হোসেনের স্ত্রী দিপালী বেগম বলেন, ‘আমার স্বামী মদপান করেন। তবে বুধবার দিবাগত রাতে খেয়েছে-কি না সেটা আমার জানা নেই। নির্বাচনের কারণে তিনি রাত করে বাড়ি ফিরছেন।’

কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানও বাঘা স্বাস্থ্য কেন্দ্রের টিএইচএ ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘বাবলু মদ্পান করেছেন এ কথা আমরা সঠিক বলতে পারছি না। তবে তার মধ্যে এক ধরনের মানসিক বিকৃতি ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button