লিড নিউজ

জননেতা পীর হবিবুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

মিডিয়া ডেস্ক  : মুক্তিযুদ্ধের সংগঠক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা পীর হবিবুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- জেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে আজ শুক্রবার বেলা ১১টায় মরহুমের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ শেষে দক্ষিণ সুরমার বাগরখলাস্থ গ্রামের বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়, সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টির তালতলাস্থ দলীয় কার্যালয়ে জননেতা পীর হবিবুর রহমানের বর্ণাঢ্য রাজনীতিক জীবন শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী

Related Articles

Back to top button