লিড নিউজ

বাধার মুখে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়রা: বাংলাদেশসহ ৮ দল সরাসরি

স্পোর্টস ডেস্ক : দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন্স ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্বকাপেও সবশেষ চ্যাম্পিয়ন তারা। কিন্তু ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে কিনা সেই ক্যারিবিয়ানদেরই পড়ছে হচ্ছে শঙ্কার মুখে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিয়ে এখনও অনিশ্চিত দেশটি। বাছাইপর্বের বাধা উতরে তবে তাদের খেলতে হবে মূল মঞ্চে।

তবে ইতোমধ্যে ২০১৯ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার জন্য বাংলাদেশ সহ ৮ দলের নাম নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসি।

এই ৮ দলকে বিশ্বকাপে অংশ নিতে এ দলগুলোকে কোনও বাছাপর্বে অংশ নিতে হবে না। দলগুলো হল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।

আসরে মোট দল থাকবে ১০টি। ফলে বাকি দুটি দলকে বাছাইপর্ব ডিঙিয়ে মূল পর্বে অংশ নিতে হবে। এবারই প্রথম সরাসরি বিশ্বকাপ খেলতে পারছে না ক্যারিবিয়ানরা। বাছাইপর্বে লড়বে জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। চার দলের সেরা দুটি যাবে চূড়ান্ত পর্বে।

উল্লেখ্য, এবারই প্রথম সরাসরি বিশ্বকাপে অংশ নিচ্ছে টাইগাররা। মাশরাফি-হাথুরুদের নেতৃত্বে এই বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশাও অনেক। ২০১৯ সালে বিশ্বকাপ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে ইংল্যান্ড ও ওয়েলস। ২০১৯ সালের ৩০ মে পর্দা উঠবে আইসিসি বিশ্বকাপের। ১৫ জুলাই ফাইনাল। সূত্র : আইসিসি

Related Articles

Back to top button