লিড নিউজ

প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা হাওর পারে আছি: স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘হাওর এলাকার এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা হাওর পারে আছি, থাকবো। হাওর এলাকায় বর্তমানে ১২০টি মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে মাঠে নেমে কাজ করছি, বেগম জিয়ার মত ঢাকা বসে বিবৃতি দেওয়ার মত লোক আমরা নয়।’

বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ্, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, জেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা সাম্যবাদী দলের সভাপতি এনায়েত খাঁন বিলকিছ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

পরে মন্ত্রী পশ্চিম পাগলা ইউনিয়নের অসহায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করেন।

Related Articles

Back to top button