‘নুজুম গ্রুপ’ আমাদের সপ্নের বীজতলা: চৌধুরী হাসান মাহমুদ


কে এম সুহেল আহমদ, কাতার থেকে: কাতার প্রবাসী বাংলাদেশী উলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত ঐতিহ্যবাহী “নুজুম গ্রুপে’র” প্রধান উদ্যোক্তা ও ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ বলেন “নুজুম গ্রুপ” আমাদের স্বপ্নের বীজ তলা। এখানে আমরা স্বপ্নের চাষাবাদ করি। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখায় এবং সে স্বপ্নের সফল বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর । তিনি নুজুম গ্রুপের বিগত ছয় মাসের আর্থিক প্রতিবেদন পাঠ করে শুনান ও অনারেবল ডিরেক্টর ও সাধারণ শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইনের সভাপতিত্বে ১৭ ফেব্রুয়ারী(শনিবার) রাত ৮ টা ১৫ মিনিটে কাতারের আইন খালিদে অনুষ্ঠিত গ্রুপের প্রথম ষাণ্মাসিক সাধারণ সভার আলোচনায় তার বক্তব্যে উপরিউক্ত কথাগগুলো বলেন।
গ্রুপের উদ্যোক্তা ও ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দীন আহমেদের উপস্থাপনায় ও গ্রুপের অনারেবল ডিরেক্টর হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রুপের মার্কেটিং ডিরেক্টর হাফেজ বশির আহমেদ,গ্রুপের অনারেবল ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আশরাফ, হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ, মোহাম্মদ আবু হানিফ ও হাফেজ ছানাউল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে মনমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন গ্রুপের পারচেজ ডিরেক্টর শাহ মাসুম খাদেম । পরিশেষে, গ্রুপের অনারেবল ডিরেক্টর হাফেজ মাওলানা বশির আহমেদ এর দোয়া ও অতিথি আপ্যায়নের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি হয়।




