শাবিপ্রবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ


অনলাইন ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর)।
গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভর্তির আবেদন প্রক্রিয়া আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শাবির নিজস্ব ওয়েবসাইট www.admission.sust.edu/ এর মাধ্যমে আবেদন করা যাবে এছাড়া (www.admission.sust.edu/admissionprocedure.pdf ) এ ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে।আর ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে।
ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ সিলেটের সকালকে এ তথ্য নিশ্চিত করে জানান আবেদনের সময় বাড়ানো হবে না, তবে টাকা পেমেন্টের ক্ষেত্রে কয়েক ঘণ্টা বাড়ানো যেতে পরে ভর্তি কমিটির সকলের সাথে আলোচনা সাপেক্ষে ।
ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বহু নির্বাচনী প্রশ্নতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তর এর জন্য ০.২০ মার্কস কাটা হবে।
এছাড়া ভর্তি সম্পর্কে বিস্তারিত(www.admission.sust.edu) এই ওয়েবসাইট থেকে জানা যাবে।




