লিড নিউজহবিগঞ্জ

সিলেট-হবিগঞ্জ রুটে অর্নিদিষ্টকালের বাস ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার দিনভর সিলেট-ঢাকা রুটে বাস ধর্মঘটে যাত্রী দুর্ভোগের পর এবার সিলেট-হবিগঞ্জ রুটে ধর্মঘটের ডাক দিয়েছেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। শনিবার ভোর থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-ঢাকাসহ জেলার আভ্যন্তরীণ সকল রুটে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকায় এম হাই অ্যান্ড কোং ফিলিং স্টেশনের সামনে সিএনজি অটোরিক্সা দাঁড় করিয়ে বাইপাস সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে শনিবার ভোর থেকে অর্নিদিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকা হয়েছে।

শঙ্খ শুভ্র রায় জানান, বাইপাস সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিদিন শতশত সিএনজি অটোরিক্সা গ্যাস নেয়। এতে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিষয়টি আরটিসি’র মিটিংয়ে উত্থাপন করা হলে সিএনজি অটোরিশা যাতে এ ধরণের ব্যারিকডে সৃষ্টি করতে না পারে সেজন্য সিদ্ধান্তও নেয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে সিএনজি অটোরিক্সা অবাধে ব্যারিকেড সৃষ্টি করে গ্যাস নেওয়া অব্যাহত রাখে। যতক্ষণ পর্যন্ত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেয়া বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত হবিগঞ্জ থেকে সিলেট, ঢাকাসহ সব জায়গায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ।

এদিকে, পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট রুটে ধর্মঘট পালন করে বাস মালিক সমিতি। ধর্মঘটের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিলো। এতে দুর্ভোগে পড়েন এই রুটের যাত্রীরা। সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

Related Articles

Back to top button