লিড নিউজ

বানিয়াচংয়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়: গ্রাহকদের ক্ষোভ

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় হচ্ছে। উপজেলার সর্বত্র বিদ্যুতের লোডশেডিংসহ বিপর্যয় ভয়াবহ অাকার ধারণ করেছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা টানা লোডশেডিং অব্যাহত রয়েছে।

সামান্য বৃষ্টি বা বাতাসের অাগমন হলেই বিদ্যুত থাকছেনা। দিনে-রাতে মিলে প্রায় ১০/১২ ঘন্টা বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ যা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। কোনো কোনো দিন ২৪ ঘন্টাই অন্ধকারে থাকতে হচ্ছে বানিয়াচংবাসীকে।

ফলে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। সরেজমিনে জানা গেছে, বিদ্যুতের এই বিপর্যয়ের কবলে পড়ে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিদ্যুত গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিশেষ করে রমজান মাসের তারাবীর নামাজসহ সেহরি ও ইফতারের সময় বিদ্যুত না থাকায় চরম বিপর্যয়ের মুখে পড়েছেন রোজাদার ও মুসল্লীরা। স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত ৩/৪ দিনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ব্যবসা-বাণিজ্য মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে। গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

এমন পরিস্থিতে গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে অান্দলোনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। যোগাযোগ করলে এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ বানিয়াচং জোনের ডিজিএম অাবু জাফর জানান, গ্রামাঞ্চলে ঝর-বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটি পড়ে যায় যা মেরামত করতে কিছুটা সময় লেগে যায়।

তাছাড়া ইদানীং গাছ ভেঙ্গে বিদ্যুতের তারে পড়লে বিদ্যুৎ সরবরাহ মাঝে-মধ্যে বন্ধ থাকে। তবে এ সমস্যা থাকবেনা। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button