বানিয়াচংয়ে পুকুরে বিষ প্রয়োগ নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সামছু মিয়া (৫২)। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব অালীর ছেলে।
জানা যায়, গত শনিবার সামছু মিয়ার পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে তার চাষ করা মাছ মেরে ফেলে।
পরে সামছু মিয়া জানতে পারেন প্রতিবেশি ইসমাইল মিয়ার ছেলে অায়াত অালী তার পুকুরে বিষ প্রয়োগ করেন।
এ নিয়ে সোমবার দুপুরে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অায়াত অালীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সামছু মিয়ার উপর হামলা চালান।
এতে গুরুতর অাহত হন সামছু মিয়া। পরে স্থানীয় লোকজন সামছু মিয়াকে হবিগঞ্জ অাধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, মন্দরী গ্রামে ১ জন নিহত হওয়ার খবর শুনেছি।
তবে এখনো কেউ থানায় মামলা দায়ের করেন নি।




