সিলেট সিটি নির্বাচনের তারিখ ঘোষণা আজ


সিলেটমিডিয়াডেস্ক :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সবকটি সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরই ধাবাহিতকায় আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের ভোটের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।
ঈদুল ফিতরের আগেই এই তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে কমিশনের। এমনকি এই তিন সিটিতেও ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার হতে পারে কমিশন।
ইসি সূত্র জানা গেছে, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। এক্ষেত্রে ২৮ থেকে ৩১ তারিখ এর মধ্যে সম্ভাব্য তারিখে ভোট হতে পারে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এই বৈঠক থেকেই সিলেটসহ তিন সিটি নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে আজ।
ইসির কর্মকর্তারা বলছেন, মঙ্গলবারের বৈঠকে তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে, তফসিলের আগে সিটিগুলোয় আইনি কোনো জটিলতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কমিশন। এই তিন সিটির নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে অনাপত্তিপত্র পেলেও আইনের বিষয়ে আরও তথ্য নেবে এই ইসি।
উল্লেখ, সিলেট সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৯ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে ৮ অক্টোবর। গেল ১১ এপ্রিল এ সিটির নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে।



