নির্বাচনসিলেট বিভাগ
সিলেটসহ আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

সিলেটসহ আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটসহ আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর আগে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে স্থগিত হওয়া মাদারীপুরের শিবচরে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়নের কথা বলা হলেও আজ বিএনপি মহাসচিব জানান, ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।




