নির্বাচনলিড নিউজ

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত!

সিলেটমিডিয়াডেস্ক :: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৫ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রোববার দুপুরে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গাজীপুর সিটির সীমানা নিয়ে শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলামের দায়ের করা এক রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট এ স্থগিতাদেশ দেন।

আদালতে নির্বাচন স্থগিতের পক্ষে শুনানি করেন আইনজীবী জি এম ইলিয়াস কচি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

Related Articles

Back to top button