লিড নিউজ
শিশু কিশোর সাময়িকী ‘সূচনা’র ভাষা সংখ্যার মোড়ক উন্মোচন


বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার থেকে প্রকাশিত শিশু কিশোর ত্রৈমাসিক সাময়িকী ‘সূচনা’র ভাষা সংখ্যার মোড়ক উম্মোচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সূচনা পরিষদের অস্থায়ী কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় হুইপ, সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এম.পি। পরিষদের সভাপতি এমদাদুল হক চৌধুরী ইমন’র সভাপতিত্বে ও সম্পাদক সাংবাদিক আহমদ রেজা চৌধুরী’র পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সূচনা পরিষদ’র উপদেষ্টা হাজী আব্দুল খালিক লালু, হাজী ছফর উদ্দিন, মু: নজরুল ইসলাম, সদস্য শফিউর রহমান, মো. আব্দুল আউয়াল, এইচ. এম সুমন, মাছরুর রহমান, ফখরুল ইসলাম প্রমুখ।




